দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফের আনুষ্ঠানিকতা বুধবার শুরু হলেও আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের লড়াই। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী লেবাননকে। বেঙ্গালুরুর শ্রী কান্তরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সাফে এবার আমন্ত্রিত দল হিসেবে অংশগ্রহণ করছে কুয়েত ও লেবানন।
ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ র্যাংকিং এগিয়ে রয়েছে লেবানন। তাদের র্যাংকিং যেখানে ৯৯, বাংলাদেশ সেখানে ১৯২তম। র্যাংকিং যেখানেই হোক, ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘সবসময় আমাদের লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করা। কম্বোডিয়াতে আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছি, সেখানে ভালো প্রস্তুতিও নিয়েছি।’
গ্রুপ পর্ব পার হতে হলে লেবাননের মতো কঠিন প্রতিপক্ষকে টপকাতে হবে জামাল ভুঁইয়াদের। তবে এর আগে দুইবারের দেখায় একটি ম্যাচে ২-০ গোলে জয়ের দারুণ স্মৃতি আছে বাংলাদেশের। অন্যটি হারে ৪-০ ব্যবধানে।
সাফে যাওয়ার আগে কম্বোডিয়ায় ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রীতি ম্যাচে ভালো না খেলতে পারলেও স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছিলো জামালরা। এই ম্যাচে জয় আত্মবিশ্বাস দিচ্ছে খেলোয়াড়দের। এছাড়া তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ভালো কিছু করতে চায় বাংলাদেশ।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা, বি গ্রুপের মালদ্বীপ ও লেবানন পারফর্ম্যান্স ও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। সেমিতে যেতে হলে এই দুই দেশের যেকোনো একটিকে পেছনে ফেলতে হবে। যা একেবারে সহজ হবে না জামালদের জন্য। গ্রুপের আরেক প্রতিপক্ষ ভুটানকে হারাবে এমন বিশ্বাস আছে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের। তারপরও ভালো খেলার কোনো বিকল্প নেই।