দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোনালদোর সামনে অপেক্ষা করছিল অনন্য এক মাইলফলক। মঞ্চ প্রস্তুত ছিল, রোনালদো নামবেন আর গড়বেন রেকর্ড। মঙ্গলবার রাতে ইউরো বাছাইপর্বে আইসল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল।
এই ম্যাচ দিয়ে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক। তাকে সম্মান জানাতে তুলে দেয়া দেয়া হয় ফুলের তোড়া। গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড থেকেও দেয়া হয় সম্মাননা ক্রেস্ট।
আনুষ্ঠানিকতা শেষে ম্যাচ শুরু হলেও ছিল রোনালদোর দাপট। তার করা একমাত্র গোলেই আইসল্যান্ডকে হারিয়েছে পর্তুগীজরা। প্রথমার্ধে আইসল্যান্ডকে চেপে ধরলেও গোল আদায় করতে পারেনি পর্তুগাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেও চেপে রাখা হয় আইসদের। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে, অর্থাৎ ৮৯ মিনিটের মাথায় গোল করেন রোনালদো।
প্রথমে গোল বাতিলের সিদ্ধান্ত দিলেও পরে ভিএআর চেক করলে গোল নিশ্চিত হয়। যা আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর ১২৩তম গোল। এই গোলের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেছেন তিনি।
রোনালদোর আগে সর্বোচ্চ ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আছে কুয়েতের বদর আল মুতাওয়ার। তাকে পেছনে ফেলে দেন চলতি বছরের মার্চে ইউরো বাছাইপর্বের ম্যাচে লিচেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে।