দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বয়স যত বাড়ছে, ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আরও পরিণত। ক্যারিয়ারের শেষ বেলায় সৌদির ক্লাব আল-নাসরে যোগ দিয়ে আরও দুর্দান্ত হয়ে উঠেছেন এই পর্তুগীজ তারকা। শুক্রবার রাতে আল-আখদুদকে ৩-০ গোলে হারানোর ম্যাচে রোনালদো একাই করেন দুটি গোল।
আল-নাসেরের হয়ে মৌসুমের মাঝপথেই ২৪ গোল হয়ে গেছে এই ফরোয়ার্ডের। ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি বছরে সবমিলিয়ে ৪৮ গোল করেছেন রোনালদো।
ম্যাচের শুরুতেই আল-আখদুদকে চেপে ধরে আল-নাসর। সেটিরই ফলাফল আসে ১৩ মিনিটের মাথায়। সামি আল নাজেইয়ের গোলে এগিয়ে যায় আল-নাসর।
১-০ গোলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোল পেতে কিছুটা দেরি হয়ে আল-নাসরের। শেষ পর্যন্ত ৭৭ মিনিটের মাথায় বামপ্রান্ত থেকে দূরপাল্লার শট ডি বক্সের ভেতরে পেয়ে গোল করেন রোনালদো।
প্রথম গোলের চার মিনিট পর ম্যাচের ৮০ মিনিটের মাথায় ৩০ মিটার দূর থেকে নেওয়া শটে দ্বিতীয় গোল পান রোনালদো।
এই জয়ে সৌদি লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা নেইমারের ক্লাব আল হিলালের সমান ম্যাচ জিতে ১ পয়েন্ট কমে টেবিলে দুই নম্বরে আল-নাসর।
যদিও আল-হিলাল এক ম্যাচ কম খেলেছে। লিগে নিজেদের পরের ম্যাচে এই আল-হিলালের মুখোমুখি হবে আল-নাসর। যা হয়ে উঠতে পারে শিরোপা নির্ধারক।
এমআর/