দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আবুধাবিতে তারকাদের একটি মিলন মেলায় দেখা হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ এবং সাবেক প্রেমিকা ইরিনা শাইকের। দুজনের উপস্থিতিতে ভিন্নরকম পরিস্থিতির মুখে পড়েছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ নিয়ে জিও টিভি জানায়, রোনালদোর সাবেক ও বর্তমান প্রেমিকার বৈঠকের অপেক্ষায় ছিল উপস্থিত থাকা দর্শকরা। এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, জর্জিনা সামাজিক মাধ্যমে ইরিনার বন্ধু এবং সহকর্মী নাওমি ক্যাম্পবেলের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন। তবে দুজনের আগে কখনও দেখা হয়েছিল কী না এমন কোনও প্রমাণ নেই।
ধারণা করা হচ্ছিল ব্রিটিশ মডেলের প্রেমিকা হওয়ায় ইরিনার সঙ্গে বৈঠক হয়ে যাবে জর্জিনার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। তারকা সমৃদ্ধ ওই অনুষ্ঠানে রোনালদোর সাবেক ও বর্তমান প্রেমিকা ছাড়াও ছিলেন অরল্যান্ডো ব্লুম, হেমসওয়ার্থ ব্রাদার্স, প্যাট্রিস এভরা, পল পগবা, জেসন স্ট্যাথাম, রোজি হান্টিনটন-হোয়াইটলি, রোনালদো, প্রিয়াংকা চোপড়া ছাড়াও অনেক বড় বড় সেলিব্রিটিরা।
রোনালদোর বর্তমান প্রেমিকা জর্জিনা পাঁচ সন্তানের জননী। অন্যদিকে সাবেক বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত সম্পর্ক ছিল রোনালদোর।
এমআর/