দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপীয় ক্লাবগুলোর দিকে নজর পড়েছে সৌদি আরবের ক্লাবগুলোর। যার শুরুটা হয় পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে। সৌদি ক্লাব আল-নাসর রেকর্ড দামে নিয়েছিল রোনালদোকে।
এরপর আল ইত্তেহাদে যোগ দেন রিয়াল মাদ্রিদ থেকে কারিম বেনজেমা। সোউদি ক্লাবের প্রস্তাবে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানেন এই ফরাসি স্ট্রাইকার।
গুঞ্জন ছিল ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে নাম লেখাবেন ফরাসি তারকা এনগুলো কন্তে। অবশেষে সেটাই সত্যি হল। সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এই ফরাসি মিডফিল্ডার। এ খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানিও।
তিনি জানান, বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য আল ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্তে। তাছাড়া কমার্শিয়াল থেকে আরও আয় করার সুযোগ পাবেন তিনি।
ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন কন্তে। এছাড়াও ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন এই ফরাসি মিডফিল্ডার।