দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠে গোলের নতুন চমক এনেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ এই তারকা। সর্বশেষ ম্যাচেই। কিন্তু এই তারকা এবার আল ফায়হার বিপক্ষে জয়ের দেখা পেলেন না। এতে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগিতে হোঁচট খেয়ে ফিরতে হয়েছে আল নাসরকে।
রোববার (০৯ এপ্রিল) আল ফায়হার মাঠেক্রিশ্চিয়ানো রোনালদো কোনো গোলই পাননি। তার ক্লাব আল নাসরও গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।
অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো।
ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো।
ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে আল নাসর। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ।