দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। শনিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচটিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পারদে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে বুধবার নেপালকে ২৪২ রানে হারায় পাকিস্তান। ভারত নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এদিন ক্যান্ডিতে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে ক্যান্ডিতে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে।
সে কারণেই মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যেতে পারে। মাঠের ধারেই রাখা হচ্ছে কভার। বুধবারই শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। কিন্তু পাল্লেকেলেতে আসার পথে তারা দেখেছেন ঘন কালো মেঘ। রাজধানী কলম্বো ছেড়ে তা ক্রমশই এগিয়ে চলেছে ক্যান্ডির দিকে। বুধবার ক্যান্ডিতে সূর্যের আলো প্রায় দেখাই যায়নি। মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে সেখানে।
উল্লেখ্য, সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকী কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা
আরএ