• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে ‘হরিলুট’

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে ‘হরিলুটের’ অভিযোগ পাওয়া গেছে। যশোরে সরকারি এ প্রকল্প বাস্তবায়নকারী এনজিও ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’ কাগজপত্র জাল-জালিয়াতি করে অন্তত দুই কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। ঝরে পড়া শিশুদের জন্য এ প্রকল্পের স্কুলগুলোর বাড়িমালিকরা ভাড়া পাননি, বেতন বকেয়া রয়েছে শিক্ষক, সুপারভাইজারদের। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নিম্নমানের পোশাক, ব্যাগ। এভাবে অনিয়ম-দুর্নীতি করে ওই টাকা লুটে নিয়েছে ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযোগকারীদের দাবি, ‘দিশার অফিস জালিয়াতির কারখানা। প্রকল্পের যাবতীয় বিল-ভাউচার তাদের নিজেদের তৈরি করা। এমনকি প্রকল্পের আয়-ব্যয়ের যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটিও নিজেরা তৈরি করেছে। ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করলেই তা ধরা পড়ে যাবে।’

এসব বিষয় তুলে ধরে প্রকল্পেরই উপজেলা ম্যানেজার উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক বরারবর অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালককে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোটা দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় ২০২০ সালে সেকেন্ড চান্স এডুকেশন (সাব-কম্পোনেন্ট ২.৫’ আউট অব স্কুল চিল্ড্রেন-(ওওএসসি) প্রোগ্রাম, পিইডিপি-৪) কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়।

যশোরে লিড এনজিও হিসেবে ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’ ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় (দুটি এরিয়ায় বিভক্ত করে ১ ও ২) প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়। ২০২২ সালের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই দিশা সমাজ কল্যাণ সংস্থা’র বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।

অভিযোগকারীদের দাবি, কার্যক্রম শুরুর পূর্বে ঝরে পড়া শিশুর তথ্য সংগ্রহে জরিপকারীদের ৮০ ভাগ টাকা এখনও পাওনা রয়েছে। শিক্ষক ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অর্থবাণিজ্য হয়েছে। গত ৩০ জুন ২০২৩ প্রকল্প শেষ হলেও শিক্ষক, সুপারভাইজারদের বেতন পরিশোধ করা হয়নি। ঝরে পড়া শিশুদের স্কুলের জন্য ভাড়া নেওয়া ঘরের ভাড়া পাননি বাড়ি মালিকরা।

সূত্র জানায়, যশোরের ৬টি উপজেলার প্রায় চারশ’ স্কুলকেন্দ্রের এক বছরের ভাড়া বকেয়া রয়েছে। দেড় হাজার টাকা হিসেবে এই চারশ’ স্কুলের এক বছরের ভাড়া ৭২ লাখ টাকা। আর যশোর পৌরসভার ৬০টি কেন্দ্রে আড়াই হাজার টাকা করে দেড় বছরের ভাড়া দেওয়া হয়নি। এই ভাড়ার পরিমাণ ৩০ লাখ টাকা। অথচ এই কোটি টাকা দায়িত্বপ্রাপ্ত এনজিও উত্তোলন করে নিয়েছে।

এছাড়া যশোর পৌরসভার ৬০টি স্কুলকেন্দ্রের ৬০ শিক্ষকের ১০ হাজার টাকা করে দু’মাসের বেতন বাবদ ১২ লাখ টাকা, ছয় উপজেলার ৪০০ জন শিক্ষকের ৫ হাজার টাকা করে দুই মাসের ৪০ লাখ টাকা, উপজেলার ৫০ জন সুপারভাইজারের ১৫ হাজার টাকা করে দুই মাসের বেতন ১৫ লাখ টাকা, পৌরসভার ৬ জন সুপারভাইজার ও উপজেলার ৮ জন ম্যানেজারের ২০ হাজার টাকা করে দুই মাসের ৭ লাখ ২০ হাজার টাকা দিশা সমাজ কল্যাণ সংস্থা উত্তোলন করে হজম করে নিয়েছে বলে অভিযোগ।

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কেশবপুর গ্রামে এই উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের জন্য ঘরভাড়া নেওয়া হয় ওই গ্রামের মোসলেম বিশ্বাসের। তিনি বলেন, স্কুলঘর ভাড়া নেওয়ার পর থেকে তিনি একদিনের ভাড়াও পাননি।

ওই কেন্দ্রের শিক্ষক মোসলেম বিশ্বাসের পুত্রবধূ মোছা. জুইনা খাতুন বলেন, কেন্দ্রে প্রথম যে শিক্ষক ছিলেন, বেতন না পেয়ে তিনি ৪-৫ মাস পর চলে যান। এরপর তিনি কেন্দ্রের শিক্ষার্থীদের পড়িয়েছেন। তিনিও পাঁচ মাস পড়িয়ে কোনো বেতন পাননি।

একই উপজেলার ধর্মগাতি কেন্দ্রটি ওই গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে। জহুরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম জানান, তারাও কেন্দ্রের কোনো ভাড়া পাননি। তার স্ত্রী ঝরণা খাতুন ওই কেন্দ্রের শিক্ষিকা। তিনিও কোনো বেতন-ভাতা পাননি।

বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কেন্দ্রের শিক্ষক জেসমিন খাতুন জানান, তার আট মাসের বেতন বকেয়া রয়েছে। আর কেন্দ্রের বাড়ি মালিক নাজিম মেম্বর কোনো ভাড়া পাননি। জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া কেন্দ্রের বাড়ি মালিক মোক্তার হোসেনও কোনো ভাড়া পাননি।

এই ইউনিয়নের সুপারভাইজার আব্দুর রহিম জানান, কোনো কেন্দ্রের বাড়ি মালিক ভাড়া পাননি। কিন্তু দিশা সমাজ কল্যাণ সংস্থা টাকা উত্তোলন করে নিয়েছে। তার নিজের বেতন এবং সোশ্যাল বেনিফিটের টাকাও বকেয়া রয়েছে।

প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. আব্দুল্লাহ জানান, তার দুই মাসের বেতন এবং এক বছরের টিএ বিল পাওনা রয়েছে। তিনি শুধু একা নন, এভাবে প্রত্যেক শিক্ষক, সুপারভাইজার, ম্যানেজারের বেতন বকেয়া রয়েছে। ভাড়া পাননি বাড়ির মালিকরা। কিন্তু কাগজপত্র জাল-জালিয়াতি করে দিশা সমাজ কল্যাণ সংস্থা ওইসব টাকা উত্তোলন করে নিয়েছে। শিক্ষার্থীদেরকে নিম্নমানের পোশাক, ব্যাগ দিয়ে বরাদ্দের টাকা লুটপাট করেছে।

মো. আব্দুল্লাহ অভিযোগ করেন, ‘দিশা সমাজ কল্যাণ সংস্থার অফিস জালিয়াতির কারখানা। প্রকল্পের যাবতীয় বিল-ভাউচার তাদের নিজেদের তৈরি করা। শিক্ষক, বাড়ি মালিকদের স্বাক্ষর নিজেরা করে বরাদ্দের টাকা উত্তোলন করে নিয়েছে। এমনকি প্রকল্পের আয়-ব্যয়ের যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটিও দিশা’র কর্মকর্তারা নিজেরা তৈরি করেছে। ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করলেই তা ধরা পড়ে যাবে। এসব জাল কাগজপত্রের প্রমাণও তাদের কাছে রয়েছে। এজন্য তিনি উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালককে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

খেলতে গিয়ে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার

অভিযোগের প্রেক্ষিতে দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা সাংবাদিকদের বলেন, জাল-জালিয়াতি বা অনিয়ম দুর্নীতির সব অভিযোগ মিথ্যা। যারা এই প্রকল্পে কাজ করতে পারেনি তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রকল্পের আয়-ব্যয়ের যাবতীয় হিসাব তাদের কাছে রয়েছে।

যশোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস জানান, অভিযোগের প্রেক্ষিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো তাকে পত্র দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলেছে। চাহিদা অনুযায়ী তিনি কাগজপত্র ও প্রতিবেদন প্রেরণ করেছেন।

এইউ

  • দিশা সমাজ কল্যাণ সংস্থা
  • যশোর
  • সেকেন্ড চান্স এডুকেশন
  • হরিলুট
এ সম্পর্কিত আরও খবর
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
যশোরে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে
যশোরে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।