দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শাহ আলম মানিককে (৩৬) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে থানা-পুলিশ। ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ী ইউপির দুধকূড়ি গ্রামে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিমের বাবার বাড়ি উপজেলার আধাইপুর ইউনিয়নে। বাবা-মা দুজনেই ঢাকায় থাকেন। ওই শিশু দুধকূড়ি গ্রামে নানার বাড়িতে থাকে। ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেলে ভিকটিম ধর্ষকের বাড়িতে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করতে যায়। এ সময় ধর্ষক মানিক কৌশলে মেয়েটিকে কাছে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির গোপনাঙ্গ ফুলে ওঠে এবং প্রস্রাব বন্ধ হয়ে গেলে ধর্ষণের বিষয়টি গত শুক্রবার জানাজানি হয়। পরে ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে ধর্ষক শাহ আলম মানিককে থানা-পুলিশ গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এইউ