• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

চাঁদা দাবি করে ৫০০ বাড়ির দেয়ালে পোস্টার, জনমনে আতঙ্ক

সঞ্জু রায়, বগুড়া
  ০১ অক্টোবর ২০২৩, ১৮:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে বাড়ির দেয়ালে লিফলেট সেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। রোববার (১ অক্টোবর) সকালে ভোরের আলো ফুটতেই গ্রামবাসীরা যখন কাজে যাবেন ঠিক তখনই বাড়ির সামনে এমন হুমকি দেওয়া পত্র দেখে ভীত হয়ে পড়েন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রামবাসীরা জানান, শনিবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ্ণুপুর গ্রামের মাজগাড়ি, মিস্ত্রীপাড়া, মোল্লাপাড়া ও দপ্তরিপাড়ায় অন্তত ৫ শতাধিক বাড়ির দেয়ালে এই লিফলেট সেঁটে হুমকি দিয়েছেন। এ ঘটনায় ভীত পরিবারের অভিভাবকরা সন্তানদের স্কুল, মাদরাসায় পাঠাননি।

‘দেয়ালে সেঁটে দেওয়া লিফলেটে বিভিন্ন বাড়ির আর্থিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে ২০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছে। আগামী ৬ অক্টোবরের মধ্যে দাবিকৃত চাঁদার টাকা বিষ্ণুপুর গ্রামের লোয়া পুকুর পাড়ে সোলার লাইটের সঙ্গে স্থাপিত বাক্সে একটা কাগজে নিজের নাম লিখে জমা দেওয়ার জন্য নির্দেশনাও দেয় দুর্বৃত্তদের ওই চক্র। তা না হলে ৭ অক্টোবরের পর থেকে গ্রামের ছেলে-মেয়ে হারিয়ে গেলে কোনো কিছু করার থাকবে না বলে হুমকি দেওয়া হয়। দুর্বৃত্তরা কে বা কারা সেটা না খুঁজে, অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে না ফেলার ব্যাপারেও হুঁশিয়ারি দেওয়া হয়।’

‘ওই লিফলেটে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে, এই কাগজ আপনি পড়ছেন, তাহলে মনে করেন আপনার ছেলে-মেয়েকে তুলে আনতেও পারব। দয়া করে টাকা দিয়েন আমরা ছেলেগুলো ভালো না। ভালো থাকবেন ৬ তারিখ পর্যন্ত।’

লিফলেটের শেষে প্রেরকের স্থানে ইংরেজীতে শ্যাডো লিখে তার ডানে ও বামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহত ইমোজি ব্যবহার করা হয়েছে।

মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাজগাড়ি পাড়ার বাসিন্দা নয়ন মিঞা বলেন, আমার বড় মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। আর ছোট ছেলের বয়স ৪ বছর। বাড়ির দেয়ালে লিফলেট সেঁটে ২০০ টাকা চাঁদা দাবি করা হয়েছে। আতঙ্কে মেয়েকে স্কুলে যেতে দেইনি। ছেলে-মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে বাড়িতেই অবস্থান করছি। ছোটবেলায় শুনতাম ঘোষণা দিয়ে ডাকাতি করা হতো। এখন আমাদের সন্তানদের অপহরণের ঘোষণা দেওয়া হচ্ছে। পুলিশ দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুক।

মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা রিমু খাতুন বলেন, আমার বাড়ির দেয়ালের লিফলেটে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। দুই ছেলেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। অবস্থা এরকম হলে সন্তানদের নিয়ে আর গ্রামে থাকা সম্ভব না। যারা কাজটি করেছে দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক।

আরও পড়ুন

সৎ মা ও বোনকে পিটিয়ে আহত করল পাষণ্ড ছেলে, হাসপাতালে ভর্তি

মুরইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রায় ৫ শতাধিক বাড়িতে দুর্বৃত্তরা রাতের আধাঁরে চাঁদা দাবি করে লিফলেট সেঁটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে নেশাগ্রস্থ কিছু দুর্বৃত্ত এই কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। গ্রামের মসজিদে মাইকিং করে মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম বলেন, ঘটনাটি জানার পরেই বিষ্ণুপুর গ্রামে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। যারাই এই কাজ করে থাকুক তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে দুর্বৃত্তদের গ্রেপ্তার করার জন্য।

এইউ

  • বগুড়া
  • কাহালু
  • দেয়ালে পোস্টার সেঁটে
  • চাঁদা দাবি
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।