• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

চা বাগানের ছড়ার দুপাশে অপরূপ কাশবন

সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রকৃতিতে শীত এবং বর্ষাকাল স্পষ্টভাবে বোঝা গেলেও অন্যান্য ঋতুর বৈচিত্র খুব একটা দেখা যায় না। নদীর চর এলাকা, বিরানভূমিতে কাশফুল ফুটলেই বোঝা যায় ঋতুর পরিবর্তন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শরৎকালে গ্রামবাংলার প্রকৃতি কাশফুলের শুভ্রতায় ছেয়ে যায়। যে কারো মনে দোলা দিতে বাধ্য করবে শরতের এই সৌন্দর্য। ঋতুর রাণী শরৎএ খুশির তুফান জাগায় মানুষের প্রাণে। তাইতো চলতি পথেও ব্যস্ততা ভুলে পথিককের মন টানে প্রকৃতিতে। হিসেব-নিকেশের কঠিন জীবন থেকে কিছুটা সময় নীল আকাশের নিচে সাদা কাশফুলের শুভ্রতায় হারিয়ে যান অনেকে। তবে ঋতু বৈচিত্র্যের এই দেশে শুভ্র কাশবন দিন দিন কমে যাচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগান সবুজের সমারোহ। চা বাগানের উঁচুনিচু টিলার মাঝ দিয়ে বয়ে চলা ভুরভুরিয়া ছড়ার দুই পাড়ে কাশফুলের শুভ্র চাদর সেজেছে আপন খেয়ালে।

ছড়ার দুই পাড়ে দীগন্ত এলাকা জুড়ে বাতাসে দোল খাওয়া কাশফুলের নাচন। এখানে আগতদের বাড়তি আকর্ষণ সবুজ চা বাগানের মাঝখানে সাদা কাশফুলের বন।

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ভানুগাছ সড়ক ধরে এগোলেই দেখা মেলে দীর্ঘ এলাকা শুধু কাশফুলের শুভ্রতা। সবুজের রাজ্যে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। প্রায় দেড় কিলোমিটার জায়গা রূপ নেয় অন্য এক লাবণ্যে। প্রতিবছরই দেখা যায় কাশফুলের সাদা একটা মিশ্রবর্ণ এই জায়গায় সৃষ্টি করে। বাতাসে ঢেউ তুলছে কাশফুল অসম্ভব সুন্দর একটি দৃশ্যের অবতারণা ঘটায়। যার কারণে প্রচুর মানুষ এখানে আসেন।

কয়েকজন জানান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে গ্রামবাংলার প্রকৃতি পাল্টে যাচ্ছে দিন দিন। উজার হচ্ছে গাছপালা। ভরাট হচ্ছে জলাশয়। নদনদীর পাড়ের মাটি বিলীন হয়ে যাচ্ছে বালুখেকোদের কবলে পড়ে। প্রতিবছরই শুকনো মৌসুমে নদ-নদীর পাড়ে মাটি কেটে নিয়ে বিক্রি করছে অনেকেই। এতে করে নদীপাড়ের ভারসাম্য হারাচ্ছে। উজার হচ্ছে সমতল চরাঞ্চল। এদের কবলে পড়ে কাশফুলও হারিয়ে যেতে বসেছে। অতীতের মতো কাশফুলও চোখে পড়ে না বর্তমানে।

হবিগঞ্জের আহসান কবীর নামের এক ব্যক্তি বলেন, প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই কাশফুল প্রকৃতির বুকে ভিন্ন রকম সৌন্দর্য এনে দেয়।

কাশফুল যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি ফুল ঝড়ে যাওয়ার পর কাশফুলের ডগা সংগ্রহ করে ঝাড়ু তৈরি করা হয়। অনেকেই এগুলো কেটে নিয়ে যায়। তাছাড়া বাণিজ্যিকভাবেও এগুলো বিক্রি হচ্ছে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী রিয়াজুল কাদের বলেন, কাশফুল বালু মিশ্রিত মাটিতে প্রচুর জন্মে। চরাঞ্চল এলাকায় প্রচুর জন্মে কাশফুল। প্রকৃতিতে যে শরত এসেছে, তা কাশফুল না ফুটলে টের পাওয়া যেত না। শরতের সৌন্দর্যই যেন এই কাশফুল। তাই বন্ধুদের নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগলো।

কমলগঞ্জের তনু গুহ বলেন, শরৎ আসে নতুন রূপ নিয়ে। আর কাশফুল শরতের রূপের মধ্যে অন্যতম। এ সময় ছাতিমসহ নানা ধরনের সুগন্ধযুক্ত বুনো ফুল ফুটতে থাকে। আকাশে ভেসে বেড়ায় সাদা খণ্ড খণ্ড মেঘ। মেঘের ফাঁক গলে দেখা যায় স্বচ্ছ নীলাকাশ। আর ভোরে হালকা শিশির এবং মাঝে মধ্যে হালকা কুয়াশাভাব জানান দেয় দুয়ারে আসছে শীত।

ঋতুর রাণী শরৎএ খুশির তুফান জাগায় মানুষের প্রাণে। তাইতো চলতি পথেও ব্যস্ততা ভুলে পথিকের মন টানে প্রকৃতিতে। হিসেব নিকেশের কঠিন জীবন থেকে কিছুটা সময় নীল আকাশের নিচে সাদা কাশফুলের শুভ্রতায় হারিয়ে যান অনেকে।

জেবি

  • মৌলভীবাজার
  • সিলেট
  • শুভ্র
  • শীত
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শীতে জুতার সঙ্গে মোজা না পরার ৩ সমস্যা
শীতে জুতার সঙ্গে মোজা না পরার ৩ সমস্যা
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।