• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

যশোরে এই প্রথম এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব

ইন্দ্রজিৎ রায়, যশোর
  ২৭ আগস্ট ২০২৩, ১৭:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রোববার (২৭ আগস্ট) সকালে চিকিৎসকের পাঁচ সদস্যের একটি বোর্ড এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসবের ঘটনা জেলা পর্যায়ের হাসপাতালে এই প্রথম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি যশোর সদর উপজেলার এই নারী গর্ভাবস্থায় হাসপাতালে চেকআপের জন্য আসেন। এসময় তার এইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। রোববার (২৭ আগস্ট) তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল, ডা. মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালটেন্ট ডা. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা। এই টিম রোববার সকালে সফল অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করান।

অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত গর্ভবতী নারীর এই অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করলেন। এছাড়া এই নারীর মাধ্যমেই যশোরে এইচআইভি, এইডস আক্রান্ত নারীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু হলো। যশোরে এই কার্যক্রমের জন্য স্থাপিত এইচটিসি, আরটিভি সেন্টার আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যশোরে এর আগে এই অপারেশন হয়নি। পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি এইডস রোগীরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

জেবি/এইউ

  • যশোর
  • আরটিভি
  • নারী
  • মেডিকেল
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।