দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের মধ্যে যথার্থ নেতৃত্বগুণ বিদ্যমান যা ভবিষ্যতেরই একটি রূপরেখা— এমনটাই মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জায়মা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ডও সংযুক্ত করেন অভিনেত্রী।
পোস্টে জাইমাকে উদ্দেশ্য করে বাঁধন লেখেন, ‘আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব— এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
তিনি পোস্টে জাইমার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করেন। বলেন, ‘আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভ কামনা এবং প্রচুর ভালোবাসা।’
আরএ