দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জীবনের বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। সেই সময়গুলো তাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে, বদলে দিয়েছে জীবন দেখার দৃষ্টিভঙ্গিও। এবার সেই উপলব্ধির কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, ‘যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা-যেগুলো অনেক সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর ও অর্থবহ। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি করি।’
জীবনের অভিজ্ঞতা থেকে বাঁধনের উপলব্ধি, কোনো একটি মুহূর্তকে শেষ মনে হলেও সেটিই কখনো কখনো নতুন কিছুর শুরু হতে পারে। নিজের কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘যখনই মনে হয়েছে জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গেছে, তখনই নতুন সুযোগ, নতুন অভিজ্ঞতা এবং আরও বড় কিছুর ওপর বিশ্বাস রাখতে পেরেছি।’
এখন জীবনের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা, শান্ত থাকা এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চান বাঁধন। কারণ, তার নিজের জীবনই তাকে দেখিয়েছে কীভাবে অপ্রত্যাশিতভাবে একটি গল্পের মোড় বদলে যেতে পারে।
বাঁধন লিখেছেন, ‘জীবনের এমন অনেক মুহূর্তে সত্যিই মনে হয়েছিল, এটাই শেষ। কিন্তু পরে উপলব্ধি করেছি, সেসব মুহূর্ত আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আমি তখন পর্যন্ত ভাবিনি, হয়তো কখনো কল্পনাও করেননি।’
জীবনের এই যাত্রা, পাওয়া শিক্ষা এবং অপ্রত্যাশিত আশীর্বাদের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘এই যাত্রা, জীবনের শিক্ষা, অপ্রত্যাশিত আশীর্বাদ এবং এখনো লেখা বাকি থাকা সব সুন্দর অধ্যায়ের জন্য আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে একটি পার্কে হামলার শিকার হন বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগও করেন তিনি।
সেই ঘটনার কয়েক সপ্তাহ পর জীবনের কঠিন সময় ও সেখান থেকে পাওয়া শিক্ষা নিয়ে বাঁধনের এই বার্তা নতুন করে আলোচনায় এসেছে।
কে