দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এক যৌথ বার্তায় তারা বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এই মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
তারা আরও বলেন, পবিত্র রমজান গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে মানুষকে উদ্বুদ্ধ করে। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার এই চর্চা যেন রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রমজানের আলোয় প্রাত্যহিক জীবন আলোকিত হোক এবং ভ্রাতৃত্বের বন্ধনে মুসলিম উম্মাহ আরও সুদৃঢ় হোক এ কামনাও জানান ছাত্রদল নেতারা।
জে আই