দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামে প্রত্যেক মুসলিম পুরুষের খৎনা করার বিধান রয়েছে। কিন্তু কেউ যদি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, সেক্ষেত্রে তার বিধান কী? নওমুসলিমের কী সুন্নতে খৎনা জরুরি? এ বিষয়ে ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় আলোচক ইসলামি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, একটি হাদিসে আমরা দেখতে পাই রাসুল (সা.) বলেছেন, ইব্রাহিম (আ.) প্রসঙ্গে তিনি উল্লেখ করেন- যখন ইব্রাহিম (আ.) এর বয়স ৮০ বছর তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম (আ.)-কে বলেছেন- হে ইব্রাহিম! আপনি খৎনা করুন! ৮০ বছর বয়সে মিশরীয় এক কুঠারের মাধ্যমে ইব্রাহিম (আ.) নিজেই নিজের খৎনা করেছেন।
আলোচক আরও বলেন, যদি হাদিস গ্রন্থগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসুল (সা.) বলেছেন- তুমি তোমার দেহ থেকে কুফরির চিহ্নকে সরিয়ে দাও। হাদিস বেত্তাগণ বলছেন, এর দ্বারা নবীজী (সা.) খৎনা করার ব্যাপারেই ইঙ্গিত করছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ