দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমাদের দেশে মুসলিম ছেলে-মেয়ের বিয়েতে অনেক সময় উকিল বাবা দেওয়ার রীতি দেখা যায়। কিন্তু ইসলামে উকিল বাবার ব্যাপারে কী বিধান আছে? বা এটা কী আদৌ জরুরি কিনা? সে বিষয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় কথা বলেছেন একজন আলোচক।
তিনি বলেন, দেখুন ইসলামে বিয়ের ব্যাপারে শর্ত হলো দুটি। একটি হচ্ছে, দুজন সাক্ষী উপস্থিত থাকতে হবে। হিজাব কবুল হতে হবে। অর্থাৎ একপক্ষ প্রস্তাব দেবে, আরেক পক্ষ কবুল বলবে। এটাই হলো বিয়ের মূল রোকন। এর বাইরে আর কোনো বাধ্যবাধকতা নেই।
ওই আলোচক আরও বলেন, আমাদের একটা সামাজিক রীতি আছে, যে উকিল রাখে। উকিল বানানো হয়, এটা একটা সামাজিক রীতি। তো, আমাদের যে কাবিননামা আছে, সেই কাগজের মধ্যে একটা উকিল আছে। আসলে ইসলামে উকিলের বিধানটা নেই।
বিস্তারিত দেখুন ভিডিওতে…
এইউ