দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝির তৈরি হয়। অনেক সময় সেই মনোমালিন্যের কারণে সংসারে অশান্তি নেমে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি নিজেদের মধ্যে দূরত্বও তৈরি করতে দেখা যায়। এমনই এক ঘটনা ঘটেছে এক নারীর সঙ্গে।
ওই নারী দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় একটি প্রশ্ন করেন। তার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী সৌদি আরবে মারা গেছে। ওনার সঙ্গে আমার রাগ ছিল। উনিও আমার সঙ্গে কথা বলেননি। আমিও তার সঙ্গে কথা বলিনি। তো এখন তিনি মারা গেছেন। এখন উনার সঙ্গে যে আমার কথা হলো না, আমি দাবি ছুটাইতে পারলাম না, এখন কী আমি গুনাগার হব?
এর জবাবে আলোচক বলেন, আজকের যে দর্শকরা দেখছেন সবার উদ্দেশে কথা হচ্ছে, স্বামী-স্ত্রী রাগ হবে এটা স্বাভাবিক। তবে এটা যেন কয়েক ঘণ্টার বেশি না হয়। সর্বোচ্চ একদিনের বেশি যেন না হয়। আপনি হেরে গেলেন বা আপনার স্বামী জিতে গেল বা স্বামী যদি মনে করে আমার স্ত্রী জিতে গেল, তার ভুল আমার ভুল নেই, এটা করে যেন আমাদের সময়টা দীর্ঘ হয়ে না যায়।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ