• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • প্রবাস

বড়শিতে উঠল ৭৬ কেজির দানবীয় মাছ

দেশ টিভি ডেস্ক
  ২২ আগস্ট ২০২৬, ১৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মাছ ধরার নেশাটা যেন পুরোনো কোনো প্রেমের মতো—ব্যস্ততার ভিড়ে দূরে সরে গেলেও মন থেকে কখনো হারিয়ে যায় না। ব্যক্তিগত ব্যস্ততায় দীর্ঘদিন মাছ ধরায় বিরতি পড়েছিল। বন্ধু ওমর হায়দারের সঙ্গে আলোচনা করে এবার দেশে নয়, বিদেশে গিয়ে মাছ ধরার সিদ্ধান্ত নিই। খোঁজ নিয়ে থাইল্যান্ডের ৪২ বছরের পুরোনো বুং সামরান ফিশিং পার্কে যাওয়ার পরিকল্পনা করি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৫ আগস্ট ব্যাংককে পৌঁছে পরদিন গাড়িতে প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে ফিশিং পার্কে যাই। নিবন্ধনের পর একটি বাংলোয় থাকার ব্যবস্থা হয়। সঙ্গে দেওয়া হয় একজন গাইড। প্যাকেজের মধ্যে ছিল ফিশিং রড, হুইল, মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, গাইড ও বাংলো। দুজনে মিলে একটি ফিশিং রডের জন্য খরচ হয় ৬ হাজার বাথ। পাশাপাশি জনপ্রতি ২ হাজার বাথ দিয়ে এক দিনের মাছ ধরার লাইসেন্স নিতে হয়।

প্রায় ১ লাখ ৩৮ হাজার বর্গমিটার আয়তনের এই হ্রদে রয়েছে ৪০টির বেশি প্রজাতির মাছ। এর মধ্যে মেকং জায়ান্ট ক্যাটফিশের ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। রয়েছে ১০০ কেজি পর্যন্ত ওজনের জায়ান্ট সিয়ামিজ কার্পও।

ফিশিং শুরু করার পর মাত্র ১৫ মিনিটের মধ্যেই বড় একটি মাছ ছিপে টান দেয়। ২০ মিনিটের বেশি সময় ধরে চেষ্টা করার পর সেটি কাছে আসে। পরে জানা যায়, এটি ৩৬ কেজি ওজনের মেকং জায়ান্ট ক্যাটফিশ। গাইডের সহায়তায় মাছটি তীরে তুলে বড়শি খুলে ছবি তোলার পর আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।

এখানে মাছ ধরার নিয়ম হলো ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’। অর্থাৎ মাছ ধরার পর ছবি তুলে সেটিকে আবার পানিতে ছেড়ে দিতে হয়। মাছ যাতে আহত না হয়, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখা হয়।

এরপর একের পর এক বড় মাছ ধরা পড়ে। দ্বিতীয়বার প্রায় ৫০ কেজি ওজনের একটি মাছ ধরি। দিনের শেষ দিকে পাওয়া যায় সবচেয়ে বড় মাছটি। মেকং জায়ান্ট ক্যাটফিশটির ওজন ছিল ৭৬ কেজি। এত বড় মাছ সামলাতে বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে যে ২৫ এজেন্সি

মালদ্বীপে ডলার সংকট, ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা

প্রবাসীদের সতর্ক করল রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস

ফিশিংয়ের সময় ছিল সন্ধ্যা পর্যন্ত। তবে দুপুরের মধ্যেই প্রায় ২২ থেকে ২৩টি বড় মাছ ধরা পড়ে। দীর্ঘ সময় বড় মাছের সঙ্গে লড়াই করতে গিয়ে শরীরেও বেশ চাপ পড়ে।

বুং সামরানে সর্বোচ্চ প্রায় ১২০ কেজি ওজনের মাছ ধরার রেকর্ড রয়েছে। সেখানে ১০০ কেজির বেশি ওজনের মাছ ধরা শিকারিদের নামও সংরক্ষণ করা হয়। আমাদের লক্ষ্য ছিল অন্তত ১০০ কেজি ওজনের একটি মাছ ধরা। এবার সেই লক্ষ্য পূরণ না হলেও অভিজ্ঞতাটি ছিল দারুণ। ভবিষ্যতে আবারও সেখানে যাওয়ার ইচ্ছা রয়েছে।

কেএম

  • বড়শি
  • থাইল্যান্ড
  • বোয়াল মাছ
  • ক্যাটফিশ
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি
স্কুলে প্রাণঘাতী হামলার পর থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোরতা
স্কুলে প্রাণঘাতী হামলার পর থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোরতা
থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে খায়রুল বাসার, নিজেই জানালেন সবশেষ অবস্থা
থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে খায়রুল বাসার, নিজেই জানালেন সবশেষ অবস্থা
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল যা জানালেন 
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল যা জানালেন 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।