দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের ২৮ সেপ্টেম্বর থ্যাইল্যান্ড এবং আগামী মাসের ৫ অক্টোবর মালয়েশিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এ সময়ে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। এ বিষয়ে প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড গমন ও অবস্থানকালে এবং আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া গমন ও অবস্থানকালে বা প্রধান বিচারপতি নিজের কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।
/অ