দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি গাড়ি ভাড়ার প্রতিষ্ঠানে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।
যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত। যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।
প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। আজ সোমবার প্রাণ গেলো আরও ১১ জনের। সূত্র: রয়টার্স
কে