• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • প্রবাস

মালদ্বীপে ডলার সংকট, ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালদ্বীপে তীব্র ডলার সংকটে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্স পাঠানো ও বৈদেশিক মুদ্রা লেনদেনে বাড়ছে নানা প্রতিবন্ধকতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংকটের কারণ, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে প্রবাসীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করছে বাংলাদেশ হাইকমিশন।

ডলার সংকট ও রুফিয়ার অবমূল্যায়নে চাপে পড়েছে মালদ্বীপের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে দেশটির ব্যাংকগুলোতে ডলার লেনদেনে সীমাবদ্ধতা এসেছে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন সেখানে কর্মরত প্রবাসীরাও।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন লাখের বেশি বাংলাদেশি। স্থানীয় মুদ্রায় বেতন পেলেও সরকারি রেটে ডলার সংগ্রহ করতে পারছেন না তারা। ফলে বেশি দামে ডলার কিনতে হচ্ছে। এতে দেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে খরচ ও জটিলতা।

এ অবস্থায় সংকটের সমাধান খুঁজতে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী বাংলাদেশিরা বলেন, মতবিনিময় সভাটি বাংলাদেশ হাইকমিশনের একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে মালদ্বীপে থাকা প্রবাসীরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরতে পারবেন। বিশেষ করে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

রেমিট্যান্স ব্যবস্থাপনার জটিলতা দূর করা, বৈধ পথে অর্থ পাঠানো সহজ করা এবং ডলার পাওয়ার প্রতিবন্ধকতা কমানো; এসব বিষয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি মালদ্বীপে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা বা প্রতিনিধিত্বমূলক কার্যক্রম চালুর সম্ভাবনাও গুরুত্ব পাবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, দেশটিতে সাম্প্রতিক সময়ে ডলারকেন্দ্রিক একটি সংকট তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সরাসরি শুনতে চাই। একই সঙ্গে এই সংকটের কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রবাসীদের সরাসরি অভিজ্ঞতা ও সুপারিশের ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করার কথাও জানিয়েছেন মালদ্বীপ সফররত ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক।

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করল রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস

তিনি বলেন, লক্ষাধিক প্রবাসীর কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠাতে একটি বৈধ ব্যাংকিং চ্যানেল খুবই প্রয়োজন। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স দেশে পাঠানো সম্ভব হলে দেশের অর্থনীতি যেমন উপকৃত হবে, তেমনি প্রবাসীরাও সহজে অর্থ পাঠাতে পারবেন।

প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করা এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছেন মালদ্বীপে থাকা বাংলাদেশিরা।

কে

  • ডলার
  • প্রবাসী
এ সম্পর্কিত আরও খবর
খাসিকাণ্ডের জবাবে প্রবাসী বরের বিস্ফোরক অভিযোগ
খাসিকাণ্ডের জবাবে প্রবাসী বরের বিস্ফোরক অভিযোগ
চার দেশে বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা
চার দেশে বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
প্রবাসীদের এনআইডি সংশোধনে সহজ হচ্ছে নিয়ম
প্রবাসীদের এনআইডি সংশোধনে সহজ হচ্ছে নিয়ম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।