দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে শনিবার (১৯ আগস্ট) পদযাত্রা করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যমকে পাঠানো হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকার নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচিত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরএ