দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
সোমবার ( ১ জুন) রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-এর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সিলেটে পৌঁছে রাত ১০টায় তিনি ইবনে সিনা হাসপাতাল-এ চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাবেন। পরে রাত সাড়ে ১০টায় সিলেটের সবুজবাগ এলাকার শিবগঞ্জে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এরপর বেলা ১১টায় সোনাতলা গ্রামের নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ-এর কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।
সফরের কর্মসূচির মধ্যে বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগদান এবং সন্ধ্যা ৭টায় জামায়াতের সিলেট মহানগর ও জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার বিষয়ও রয়েছে।
সফর শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এ সফরে তার সফরসঙ্গী থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জে আই