দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সোমবার তিনি নিজের প্রার্থিতা তুলে নিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে সমর্থন দিয়েছেন।
মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। তিনি ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানিয়েছেন, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছেন।
তিনি বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমি সম্মান ও স্বীকৃতি দিয়ে মেনে নিচ্ছি।’
মুখলিছুর রহমান আরও বলেন, ‘ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়, আমাদের লক্ষ্য ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। আমি ও আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ চালিয়ে যাবো।’
তিনি সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমাদের ঐক্যই শক্তি, যা দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।’
এমএস/