দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার শিববাড়ী বাবরি চত্বরে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্দোলনরত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জোটের শীর্ষ নেতাদের মধ্যে সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন। স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।
রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশ শুরু হবে দুপুর ১২টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমাবেশ ঘিরে খুলনায় বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় মঞ্চ নির্মাণ, সোনাডাঙ্গা, ময়লাপোতা, ডাকবাংলাসহ আশপাশের এলাকায় সাউন্ড সিস্টেম স্থাপন এবং সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থাসহ সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় রাখা হয়েছে তিন শতাধিক স্বেচ্ছাসেবক। স্কুলের পরীক্ষার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলায় জেলায় থেকে আসা গাড়ির জন্য আলাদা পার্কিং ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে।
এমএস/