দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলাম চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। মঙ্গলবার তাকে এই শোকজ নোটিশ পাঠানো হয়।
গত শনিবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত জামায়াতের ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ তিনি প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করার ইঙ্গিতযুক্ত বক্তব্য দেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিতর্ক বাড়তে থাকায় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোন প্রধান মুহাম্মদ শাহজাহান জানান, দল তার এই বক্তব্যকে সমর্থন করে না। তদন্ত শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এমএস/