দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিৃবতি দিয়েছে ঢাকায় ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ওই হামলার নিন্দা জানিয়ে বুধবার (১৯ জুলাই) এই যৌথ বিবৃতি দেয় দূতাবাসগুলো।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।
বিবৃতি দেওয়া দূতাবাস ও হাইকমিশনগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ১২ দূতাবাস ও হাইকমিশনের এই বিবৃতি দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের ভোট চলাকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তাকে রাস্তায় ফেলে পেটানো হয়।
এ ঘটনার পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। এ মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
হামলার ঘটনার পর ওইদিনই উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রও। সবশেষ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার টুইট করেছে।