দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। তবে এতে দূতাবাসের কোনো কর্মী হতাহত হননি। খবর- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৫টা ২০ মিনিটের দিকে দূতাবাস প্রঙ্গনের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা নিশ্চিত করছি।
স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ভারতে তাদের সব কর্মী অক্ষত আছেন। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খুঁজে পেতে সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অংশীদার ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।
বিস্ফোরণের পর দিল্লির ফায়ার সার্ভিস সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করেছে এবং এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলেও জানিয়েছে।
এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছিল। তখনও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডিপি/