দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেছেন।
সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের কার্যক্রম ও গতিশীলতা বৃদ্ধির জন্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশের মোট ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নিয়োগ করা হয়েছে।
নতুন কমিটি অনুযায়ী:
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল: মোঃ সজিব হোসেন (আহ্বায়ক), মোঃ মেহেদী হাসান (সদস্য সচিব)
জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদল: জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজ (আহ্বায়ক), মোঃ ফয়সাল সরকার (সদস্য সচিব)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদল: মীর আশিক (আহ্বায়ক), আদিবুল হাসান খান (সদস্য সচিব)
জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদল: মোঃ আসিফ সিদ্দিকি (উচ্ছ্বাস, আহ্বায়ক), মোঃ মুশফিকুর রহমান (রুদ্র, সদস্য সচিব)
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদল: আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদ (আহ্বায়ক), মোঃ রানা আহমেদ (সদস্য সচিব)
ইষ্টার্ণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল: আবু হোরায়রা (আহ্বায়ক), মোঃ মানজুরুল ইসলাম (সদস্য সচিব)
আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল: মোঃ জাহিদ হাসান (জেনিত, আহ্বায়ক), সজীব আহমেদ রানাকে (সদস্য সচিব), মোঃ সিহাব উদ্দিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল: মোঃ মশিউর রহমান খান (আহ্বায়ক), এমদাদুল হক সোহাগ (সদস্য সচিব), মোঃ পারভেজ আলী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কমিটি অনুমোদন করেছেন।
এমএস/