দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা ছাত্রদলে যোগ দিয়েছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে।’
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। ছাত্রদল ও এসব শিক্ষার্থী স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে ছিল, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করব।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘দেশে যখনই সংকট দেখা দেয়, ছাত্রদল প্রথমেই সে পরিস্থিতি মোকাবিলা করে। ছাত্রদের অধিকার রক্ষায় তাদের ভূমিকা অনন্য। বিএনপি সবসময় ছাত্রসমাজের কল্যাণে কাজ করে আসছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ও সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন।
এমএস/