• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

কমিটি ঘোষণার ২৫ মিনিটের মধ্যেই জাতীয় যুব শক্তির ৪ নেতার পদত্যাগ

শরীয়তপুর প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৫, ১৬:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শরীয়তপুরে জাতীয় যুব শক্তির সদ্য ঘোষিত জেলা কমিটির চার নেতা ঘোষণার মাত্র ২৫ মিনিটের মধ্যেই পদত্যাগ করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ নভেম্বর) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একাধিক স্ট্যাটাস দিয়ে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন, কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম ও সংগঠক রবিউল হাসান।

শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের অনুমোদনে শরীয়তপুর জেলা শাখার এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাওসার মৃধাকে আহবায়ক ও আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার অল্প সময় পরই সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু তার ফেসবুক আইডিতে লেখেন, আমি, আমিন মোহাম্মদ জিতু, জাতীয় যুব শক্তি এনসিপি’র সদ্য ঘোষিত জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তবে ব্যক্তিগত কিছু বিশেষ কারণে বর্তমানে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় এবং দায়িত্ব সঠিকভাবে পালন অব্যাহত রাখতে পারে এমন কাউকে সুযোগ দেওয়ার স্বার্থে আমি সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং ভবিষ্যতেও সংগঠনের অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করবো।

একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাকি তিনজনও সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ প্রসঙ্গে আমিন মোহাম্মদ জিতু বলেন, আমি পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম। গতকাল জাতীয় যুব শক্তির জেলা কমিটিতে আমাকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে বলে জানতে পারি। তবে ব্যক্তিগত কারণে আমি ওই পদ থেকে সরে দাঁড়িয়েছি। লিখিত পদত্যাগপত্র যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

আরও পড়ুন

টাঙ্গাইলে রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

অন্যদিকে যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে একজন আহত যোদ্ধা হিসেবে আমাকে মূল্যায়ন না করে ৪১ নম্বরে রাখা হয়েছে। পরে নড়িয়া উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা রাখা হয়নি। এ ছাড়া ব্যক্তিগত কারণেও আমি এ পদ থেকে অব্যাহতি নিয়েছি।

এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা কমিটির আহবায়ক কাওসার মৃধা বলেন, যারা পদত্যাগ করেছে, তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত কেউ অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দেয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাংগঠনিক কার্যক্রম চলবে। কেন্দ্রীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।

জে আই

  • যুব শক্তি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।