দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, নুরকে চিনতে ভুল করেছি, আমি বিশ্বাসঘাতকতার শিকার। তার সঙ্গে আমি আর কাজ করবো না।
রোববার (২ জুলাই) দুপুরে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজা কিবরিয়া।
তিনি বলেন, বিপুল টাকার লোভেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন নুর। কালো ব্যাগ নিয়ে দেশে ফেরেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট নুরের সঙ্গে আমি কাজ করব না।
রেজা কিবরিয়া বলেন, শিগগিরই নুরকে আইনি নোটিশ দেওয়া হবে। গণপরিষদে দ্বন্দ্বের মূল কারণই নুরের আর্থিক অস্বচ্ছতা, বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ অর্থের উৎস জানতে চাওয়ায় রেগে যায় নুর। এরপর থেকে সে আমাকে দল থেকে সরানোর জন্য উঠেপড়ে লাগে।
রিজা কিবরিয়া বলেন, গঠনতন্ত্রকে উপেক্ষা করেই নুর আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দিয়েছেন। এটি অবৈধ। ৪৩ বছর ভালো চাকরির পর দেশের কাজ করে রাজনীতিতে এসেছি আমি। আর নুর ৪৩ দিনও হালাল উপার্জন করেননি। নুরের ইসরায়েলি অর্থের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করা উচিত। আশ্চর্যজনকভাবে তারা নিষ্ক্রিয়।
কিবরিয়া বলেন, প্রবাসী অধিকার পরিষদের সব টাকাই সরাসরি নুরের কাছে যায়। তার একার সইতেই সেসব টাকা নেন তিনি। দলের আর কারও নাম তিনি রাখেননি।