দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দেখা করেছেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
শুক্রবার (৩০ জুন) ঢাকায় এই সাক্ষাতে তাদের মধ্যে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপচারিতা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মোহাম্মদ এ আরাফাত।
পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উড়ে এসেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। গত এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তার সাথে দেখা হয়েছিল। আজকে আবার দেখা হলো। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হলো অনেকক্ষণ। পর্দার অন্তরালে সার্বক্ষণিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির খোঁজ খবর রাখছেন তিনি।