দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কল্পকাহিনী ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর রিসার্চ আ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন, অথচ এখনও ভোটকে ‘একতরফা’ বলে বিএনপি কল্পকাহিনী ছড়াচ্ছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি এমন মন্তব্য করেন।
ভিডিওর বিবরণে সজীব ওয়াজেদ জয় লিখেন, নির্বাচনি প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ৩০০টি আসনে মোট ১৮৯৬ জন প্রার্থী ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। দেশজুড়ে বইছে নির্বাচনি উৎসবের আমেজ।
এতে বলা হয়, বিএনপি-জামায়াতের নির্বাচন বয়কটকে প্রত্যাখ্যান করে ২৭টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। নির্বাচনে অংশ নেয়া দলগুলোর স্বতঃস্ফূর্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তিমূলক প্রচারণা কার্যক্রম প্রমাণ করছে যে নির্বাচন একতরফা হওয়ার বিএনপির বর্ণনার একেবারেই সঠিক নয়।
এও