দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে একজন গার্ড আহত হন।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বনানী ২৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ এ আরাফাতের ব্যক্তিগত সহকারী (গণমাধ্যম সমন্বয়ক) মাইকেল চৌধুরী।
তার দাবি, ককটেল হামলায় নিরাপত্তারক্ষী হারুনুর রশীদ আহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ এ আরাফাত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ এ আরাফাত বিজয়ী হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে নৌকার প্রার্থী।
ডিপি/এম