দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা বিকেলে জানানো হবে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
চুন্নু বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আমি আগেও বলেছি, এই নির্বাচনে আমরা আসছি। কিন্তু আমরা পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজকে এবং আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ। আজকে (মনোনয়ন) প্রত্যাহারের দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দ। তাই নির্বাচন আমরা কীভাবে করব, বা করব না—এ বিষয়টা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার।
এইউ