• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার: জিএম কাদের 

আবু আসলাম, রংপুর
  ২৪ ডিসেম্বর ২০২৩, ২২:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রাজনীতি এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়ত সেই কারণেও বিভিন্নভাবে বঞ্চনার শিকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, রংপুর সিটি করপোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ খুব সামান্য দেওয়া হয়। এটাও উত্তরবঙ্গের প্রতি একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি। আরেকটা বৈষম্য জাতীয় পার্টির প্রতি। সিটি মেয়র মোস্তফা (মোস্তাফিজার রহমান মোস্তফা) পর পর দুইবার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণভাবে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এটাও এক ধরনের বঞ্চনা-বৈষম্য। এ ব্যাপারে আমরা সংসদে কথাও বলেছি, কিন্তু তা কার্যকর হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা হয়ত অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব। আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করব।

সাবেক এই মন্ত্রী বলেন, রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। গ্যাস এখন বিশ্বব্যাপী অনেক এক্সপেনসিভ হয়েছে। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেবে না। এটা আর লাভজনকও নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দেবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই দেবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করব।

মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি, জেলার আহ্বায়ক এবং সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক।

আরএ

  • জাতীয় পার্টি
  • জিএম কাদের
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।