দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হরতালের সমর্থনে নগরীর সিটি কাচাবাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি পাচ পীরের দরগাহে এসে শেষ হয়। এসময় মিছিল থেকে ৪টি ককটেল বিস্ফোরণ করে বিক্ষোভকারীরা। এতে পথচারীসহ ১০ আহত হয় বলে জানা গেছে।
উলেখ্য, দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই হরতাল ডেকেছে।
আরএ