দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেল দুটি একটি গাছের ডালে লেগে বিস্ফোরণ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমান জানান,আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা স্প্রিন্টারবিহীন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
জেবি