দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার হরিনার বিলের বড়পুল নামক স্থান থেকে বীরেন্দ্র নাথ সাহা (৬৫) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে অটেবাইকটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বীরেন্দ্র নাথের মরদেহ উদ্ধার করে পুলিশ। বীরেন্দ্র নাথ সাহা তালুককানুপুর ইউনিয়নের মৃত হৃদয় নাথ সাহার ছেলে। তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।
নাকাই ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম শেখ বলেন, স্থানীয়রা ওই জায়গায় বীরেন্দ্র নাথ সাহার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে বীরেন্দ্র নাথ সাহা নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুরো ব্যাপারটি খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
জেবি