দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুজ্জামান শাহীন কাঁচি প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক মো. শফিউর রহমানের হাত থেকে প্রতীক বুঝে নেন স্বতন্ত্র প্রার্থী শাহীন। প্রতীক পেয়ে ইসলামপুর পৌরসভার থানা মোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।
এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন শাহীনুজ্জামান শাহীন। কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের ২১ নম্বর বেঞ্চে রিট পিটিশন দায়ের করেন শাহীনুজ্জামান শাহীন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর শামীম ও বিচারপতি মো. বছির উল্লাহর দ্বৈত বেঞ্চে রুল ইস্যু করে শাহীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার খবর এলাকায় জানাজানি হলে ইসলামপুরের নেতাকর্মী ও সাধারণ ভোটারা আনন্দ উল্লাসে মেতে উঠে। পরে ইসলামপুর পৌর শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে তার কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটাররা।
এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন থেকেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমি এটা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ইসলামপুরের সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি হিসেবে আমাকেই বেছে নেবেন।
জেবি