দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রী কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
এর আগে সোমবার ২০ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিষয়ে মো. মাহবুব হোসেন বলেছিলেন, তথ্যপ্রযুক্তি উপদেষ্টার পদটি অবৈতনিক হওয়ায় সজীব ওয়াজেদ জয় পদত্যাগের আওতায় পড়ছেন না। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে নিয়োগ পেয়েছেন তারেক সিদ্দিকী ও সালমান এফ রহমান। তাই এদের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, ২০১৪ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।
এফএইচ