দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এমন পরিস্থিতিতে বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক।
বৃহস্পতিবার (২ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফেরার পর সাংবাদিকদের এ তথ্য জানান ডা. জাহিদ।
তার দাবি কিডনি, লিভার, আর্থাইটিসসহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই সবচেয়ে জটিল।
জানা যায়, গত বুধবার (১ মে) গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক নানা পরীক্ষা-নিরিক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে।
সেখানে ভার্চুয়ালি যুক্ত হন তার চিকিৎসায় যুক্ত থাকা বিদেশি চিকিৎসকরাও। পরে মেডিকেল বোর্ডের সুপারিশে বৃহস্পতিবার রাতে বাসায় ফিরে যান খালেদা জিয়াকে। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় রেখেই তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।
ডিপি/