• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক
  ০২ মে ২০২৪, ২২:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলীয় মন্ত্রী-এমপিদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি আরও বলেন, যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন, ভবিষ্যতে তাদের পরিবার নিয়েই থাকতে হবে। জনগণের ভোট তারা পাবেন না।

বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এই সতর্কবার্তা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে দলীয় এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ। এটা করা ঠিক না। তাহলে নেতাকর্মীরা কী করবে। নেতাকর্মীদের তো জায়গার প্রয়োজন, সম্মানের প্রয়োজন। যারা এটা করছে তা খারাপ হবে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

এক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, দলটা হলো সবার। সবাইকে সুযোগ দিতে হবে। দলকে কুক্ষিগত করা যাবে না। ছোট পরিবার সুখী পরিবার এ নীতি নয়। আওয়ামী পরিবারকে বড় করতে হবে। এমপিদের স্বজনদের ভোটে দাঁড়ানো ভালো কিছু না। এরকম হলে ভবিষ্যতে ভোট পাবে না। তাদের পরিবার নিয়েই থাকতে হবে। জনগণ ভোট দেবে না।

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর এবারের ভোট সবচেয়ে ভালো হয়েছে। উপজেলায়ও এরকম ভোট চাই। উৎসবমুখর ভোট হলেও ভালো। আমাদের স্লোগান হচ্ছে—আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেটাই আমরা চাই।

স্বতন্ত্র এমপিদের বিষয়েও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। দলীয় এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমার অনুমতি নিয়ে অনেকে স্বতন্ত্র ভোট করেছেন। তাদের সঙ্গে ঝামেলা করা যাবে না। কোথাও কোথাও স্বতন্ত্ররাও ঝামেলা করছেন-আমি তাদের সঙ্গে বসবো। অন্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে জানান।

এমপিদের উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে হবে। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। অবাধ নির্বাচনে প্রশাসনকে সার্বিক সহায়তা করতে হবে।

জানা গেছে, বৈঠকে এক এমপি প্রধানমন্ত্রীর কাছে উপজেলায় একক প্রার্থী ঠিক করে দেওয়ার প্রস্তাব করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপা, দলে অনৈক্য হচ্ছে। এটা খুব খারাপ হচ্ছে। কাউকে একক প্রার্থী করলে সমস্যা হবে না।

তবে প্রধানমন্ত্রী সেই এমপির কথার উত্তর দেননি। পরে ওই এমপি আবারও বলেন, ‘প্শাসনের লোকেরা বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড় করাচ্ছে। তারা আমাদের গুরুত্ব দিতে চায় না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমরা নির্বাচিত প্রতিনিধি। সেটা কেন হবে। তোমরা যদি তাদের কাছে যাও, কোনও দুর্বলতা থাকে, তাহলে তো তারা তোমাদের পেয়ে বসবে। তা না হলে তোমাদের প্রশাসন কেন গুরুত্ব দেবে না।

পরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, আমার ছেলে নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু আপনি নির্দেশনা দেওয়ার পর সে করছে না। তখন প্রধানমন্ত্রী বলেন, ভালো করেছো।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বক্তব্য দিতে বললেও তিনি কোনও কথা বলেননি।

আরও পড়ুন

উপজেলা নির্বাচন / ভোটারদের নিরুৎসাহিত করতে প্রচারণায় নামছে বিএনপি

ভোটাধিকার নিশ্চিত করেই আ. লীগ ক্ষমতায় এসেছে: কাদের

বৈঠকে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি শাজাহান খান এবং নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। তাদের দুজনের ছেলেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভায় অন্যদের মধ্যে সালাউদ্দিন মিয়াজী, মো. মোহিত উর রহমান, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, দ্রুপদী দেবী আগারওয়ালা, ফারজানা সুমি, অনিমা মুক্তি গোমেজ এমপি বক্তব্য রাখেন।

ডিপি/

  • প্রধানমন্ত্রী
  • উপজেলা নির্বাচন
  • মন্ত্রী এমপি
এ সম্পর্কিত আরও খবর
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।