দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঢাকা-১৩ আসন বিএনপিপন্থীদের মাদকের পাইকারি বাজার ছিল। আমি ক্ষমতায় আসার পর এখন আর কোনো মাদক-সন্ত্রাসের চিহ্ন নেই।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, এই আসনের মানুষ আমার কাছে যা চেয়েছিল, আমি বিগত দিনে তা পূরণ করতে চেষ্টা করেছি। এবার নির্বাচিত হলে আরও বেশি আবদার রক্ষা করব। এখন এলাকার মানুষ আমার ওপর আস্থা রেখে অপেক্ষায় আছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির ভোট ঘিরে সবার মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে। সবাইকে অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করতে হবে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বিএনপির চোরাগোপ্তা হামলার সমালোচনা করে নানক আরও বলেন, মানুষ যখন নির্বাচনমুখী বিএনপি তখন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি রাজনৈতিভাবে অস্তিত্ব হারিয়ে এখন চোরাগোপ্তার পথে গেছে। বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলা সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল, সে পথেই রয়েছে। নির্বাচনে বাধা হয়ে বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রকে হত্যা করতে চায়। কিন্তু তারা নির্বাচন বন্ধ করতে পারবে না। কারণ, জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
কেএইচ