দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন যারা প্রতিহত করতে চায় তারা আসলে অদৃশ্যমান। তারা যতই চোরাগোপ্তা হামলা করুক। নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকার ডিএনসিসি ৩৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারির যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে।
সবাইকে ভোটের মাঠে সহিংসতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য।
তিনি আরও বলেন, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানক বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে।
এদিন সকাল ১০টার থেকে শিয়া মসজিদ এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন নানক। পর্যায়ক্রমে তিনি ৩৩নং ওয়ার্ডের শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর, কাদেরিয়া হাইজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এও