দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতিকে নিশ্চিহ্ন করতে হবে। যতদিন না নিশ্চিহ্ন না করতে পারব, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ে আমাদের সূর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা।
এদিকে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও এ দিন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
আরএ/এম