দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগে নেমে তিনি এই আহবান জানান।
নানক বলেন, স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাধা দেওয়া যাবে না। কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে প্রয়োজনে দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর কবির নানক সোমবার সকালে ২৯নং ওয়ার্ড-এর সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় নানকের কর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। পরে সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয় তাজমহল রোডে গণসংযোগ করেন তিনি।
এরপর ২৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী নানক।
গণসংযোগ অংশ নেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী।
এও