দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একতরফা নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা রক্তপাতকে উসকানি দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি চরম নৈরাজ্য ও বিপর্যয়কর পর্যায়ে উপনীত হয়েছে। যেভাবে বিরোধীদের দমন-পীড়ন করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো বাস্তবতা নেই।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে প্রচণ্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা ও নিপীড়ন করে নীলনকশার অংশ হিসেবে একতরফা নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উসকানি দেওয়া। এর পরিণতি হবে ভয়াবহ, যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে। এই আত্মঘাতী খেলা থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আরএ/টি